ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সৌরভের বাড়িতে ফের করোনার হানা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১১:৪০

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গাঙ্গুলি। চিকিৎসা নিয়ে গত ৩১ জানুয়ারি তিনি হাসপাতাল ছাড়েন। তবে এবার এলো নতুন এক দুঃসংবাদ।

সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধ্যক্ষ, দেবাশিষ গাঙ্গুলি, চাচাতো ভাই শুভ্রদীপ গাঙ্গুলি এবং ভাইয়ের স্ত্রী জুঁই গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য। তাদের মৃদু উপসর্গ রয়েছে।

গত ২৭ ডিসেম্বর সৌরভ গাঙ্গুলির দেহে করোনা শনাক্ত হয়। মৃদু উপসর্গ থাকলেও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে ৩১ ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি।

২৭ ডিসেম্বর প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব