ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঐতিহাসিক জয়ে ভারত-পাকিস্তানের পরই বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১:৪২

এরচেয়ে সুন্দর সকাল হয়তো হতেই পারতো না বাংলাদেশ ক্রিকেটে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে কীনা তাদেরই মাঠে হারাল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করলেন মুমিনুল হকরা। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে অবশেষে প্রথম জয়ের দেখা মিলল।

এবারের চ্যাম্পিয়নশিপে টাইগাররা টপকে গেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্ট দলকে। পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে এখন লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তিন টেস্ট খেলে এক জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টাইগাররা। পয়েন্টের শতাংশ ৩৩.৩৩।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২৪ পয়েন্ট নিয়ে এরপরই শ্রীলঙ্কা, তাদের পয়েন্টের শতাংশ শতভাগ। এরপরই আছে পাকিস্তান ও ভারত। বাংলাদেশ পাঁচ নম্বরে। তারপরই যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এবার সিরিজ জয়ের মিশন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চে। এখানে ড্র করলেই সিরিজের ট্রফি বাংলাদেশ পেয়ে যাবে।

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি