ওমিক্রন : পোশাক কারখানাগুলোকে সতর্ক করলেন বিজিএমইএ সভাপতি
বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার লাভ করছে। দেশের পোশাক কারখানাগুলোতে যেন এ ভ্যারিয়েন্টের বিস্তার না হয় সেজন্য আগেই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
বুধবার (৫ জানুয়ারি) ‘ইআরএফ ডায়ালগ’ নামের এক অনুষ্ঠানে তিনি এ সতর্কতার কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে নিজস্ব কার্যালয় ডায়ালগের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
এসময় উপস্থিত ছিলেন ইআরএফের সহ-সভাপতি এম শফিকুল আলম ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবার সৃষ্টি হোক। সম্প্রতি আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলেছি তারা যেন নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কমূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।
তিনি বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব আমরা সাকসেসফুল্লি মোকাবিলা করেছি; যে কারণে এখন আমরা নতুন অর্ডার পাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যেন পিছলে না যাই এজন্য আগেই পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি, আজকেও আমাদের একটি মিটিং আছে, আমরা সবাইকে এ বিষয়ে সতর্ক করব।
জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) তথ্যমতে, দেশে এখন পর্যন্ত ১০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানা যায়। ওই দুজন জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন।
শাফিন / শাফিন
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম