ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টেস্টে এটিই বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১:৫৭

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয় জয়। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নস নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারিয়েছে টাইগাররা। ৮ উইকেটে পাওয়া এই জয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে মুমিনুল হকের দল। এই জয়টিকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বলছেন অধিনায়ক।

বুধবার ম্যাচ শেষে সংবাদ মুমিনুল বললেন, ‘আমার কাছে তা-ই মনে হয় (শ্রেষ্ঠ অর্জন)। আপনার সঙ্গে আমি একমত। পরিস্থিতি যেমন ছিল সেই অবস্থা থেকে মনে করে এটা অনেক (বড়)। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এটা অনেক বড় অর্জন আমার মনে হয়।’

বাংলাদেশের এই জয়ে প্রাপ্তি আছে আরো। দীর্ঘদিন পর জ্বলে উঠেছে পেস বোলিং বিভাগ। মূলত এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের হাত ধরে এসেছে জয়। পেসারদের উন্নতির পিছনে সংবাদমাধ্যমের বড় ভূমিকা দেখছেন মুমিনুল।

বললেন, ‘আমার মনে হয় এই আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এই কারণে বলছি, আমরা যখন পেস বোলার খেলাতাম না তখন আপনারা অনেক বেশি প্রশ্ন করতেন, কেন খেলান না। দেশের বাইরে খেলাতাম, দেশে খেলতাম না তখন প্রশ্ন করতেন কেন দেশে খেলান না। তো দেশের ভেতরে খেলতে খেলতে পেস বোলাররা অনেক বেশি পরিপক্ক হয়েছে। এটা আপনাদেরও সাধুবাদ দেওয়া উচিত।’ 

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘আপনারা সারাদিন আমাকে পুশ করতেন কেন পেস বোলার খেলান না দেশে-দেশের বাইরে। এটা ছিল কমন প্রশ্ন। টেস্ট বোলাররা যত ম্যাচ খেলবে অনেক পরিপক্ব হবে।’

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি