ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অকালেই অবসরে বাংলাদেশকে পোড়ানো সেই লঙ্কান ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৪:১৯

সে বিকেলে ম্যাচটা ছিল বাংলাদেশের মুঠোয়। চার চারটা উইকেট তুলে নেওয়া গিয়েছিল দ্রুতই। তাতে আস্কিং রেটটাও বাড়ছিল চড়চড়িয়ে। কিন্তু এরপরই আবির্ভাব তার। চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে জেতা ম্যাচটা হাতের মুঠো থেকে ছিনিয়ে নেন বাংলাদেশের। বাংলাদেশকে দুঃস্মৃতি উপহার দেওয়া সেই ভানুকা রাজাপাকসেই এবার অবসরে চলে গেলেন। মাত্র ৩০ বছর বয়সেই!

শ্রীলঙ্কান এই ব্যাটার তার আন্তর্জাতিক অবসর ঘোষণা করেছেন, এসএলসিকে একটি চিঠি লিখে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার তার জীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্তের কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করলেন। তার লেখা চিঠিতে বলা হয়েছে, ‘একজন খেলোয়াড় ও স্বামী হিসেবে নিজের অবস্থানটা সতর্কের সঙ্গে বিবেচনায় এনেছি, এবং পিতৃত্ব ও তার সঙ্গে যুক্ত পারিবারিক বাধ্যবাধকতা সামলাতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি