ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতির সংলাপ : ১২ জানুয়ারি বিএনপিকে আমন্ত্রণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ বিকাল ৭:৫৪

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিতে বিএনপিকে আগামী ১২ জানুয়ারি বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (৫ জানুয়ারি) বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ২৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত হয়েছে ১২ জানুয়ারি বিকাল ৪টায়।

এর আগে গত ২৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে 'আলোচনায় কোনো ফল হবে না' জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আমন্ত্রণ পাওয়ার পরও কেন সংলাপে অংশ নেবে না এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে পারে দলটি।

বিএনপি আগামী সাধারণ নির্বাচন তদারকি করতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন হবে। 

জামান / জামান

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার