ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১২:৯
যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, উন্নত বিশ্বের মর্যাদা অর্জনের মাধ্যমে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। দেশের ১৬ কোটি মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্বে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া সম্ভব বলে বিশ্বাস করছেন, আওয়ামী লীগের ওপর আস্তা রাখছেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগ সচেষ্ট আছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দুলারহাট হাই স্কুল মাঠে দুলারহাট থানা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রায় ’৭১-এর পরাজিত শক্তির গাত্রদাহ শুরু হয়েছে। এই পরাজিত অপশক্তি বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, ষড়যন্ত্র পাকাচ্ছে। পরাজিত শক্তির এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের ফাঁদ থেকে দেশ ও দেশের মানুষের রক্ষাকবজ হয়ে কাজ করতে ছাত্রলীগ প্রস্তুত আছে। 
 
দুলারহাট থানা ছাত্রলীগের সভাপতি নাজিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান আশিবসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
 
এর আগে তিনি অসহায় ও গরিব লোকদের মাঝে ওমরপুর ও আসলামপুর ইউনিয়নে কম্বল বিতরণ করেন এবং ৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে চরফ্যাসন টু দুলারহাট সড়কের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শাফিন / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত