ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পূজারা-রাহানে রান করেন না এসব ‘বাইরের কথা’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১২:১২

অনেকদিন ধরেই তাদের একাদশে জায়গা থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কথা হচ্ছে এখনও তারা ভারতের টেস্ট দলে থাকার মতো সক্ষমতা রাখেন কি না। দক্ষিণ আফ্রিকায় জোহনেসবার্গ টেস্টে দুজন মিলে গড়লেন দারুণ এক জুটি।

১১১ রানের ওই জুটিটি ভারতের জন্য দক্ষিণ আফ্রিকায় শত রান পাড় করা সবচেয়ে দ্রুততমও। ম্যাচের তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন চেতেশ্বর পূজারা। তিনি জানালেন, দক্ষিণ আফ্রিকায় রান করা কঠিন। তবে তাদের নিয়ে করা মন্তব্যকে বাইরের কথা মনে করেন পূজারা।

তিনি বলেছেন, ‘দলের ম্যানেজম্যান্ট সবসময় সহযোগিতা করেছে। তাই আমার মনে হয় এসব বাইরের কথা। কোচিং স্টাফের সদস্য, অধিনায়ক, খেলোয়াড়দের পেছনে থাকা সবাই। আমরাও কঠোর পরিশ্রম করে গেছি।’

‘পিচের দিকে তাকান, এখানে বারবার বদলে যাওয়া বাউন্স আছে আর এটা সহজ না। যখনই একটা আলগা বল পাবেন, তখন নিশ্চিত করতে হবে সেটাকে মারার। আপনি জানেন না কখন একটা আনপ্লেয়বল বল চলে আসবে। তাই হ্যাঁ, এটা আমার পরিকল্পনার অংশ আলগা বল থেকে রান করা। কিন্তু আমি এর চেয়ে বেশি কিছু করি না।’

নিজের ব্যাটিং নিয়ে পূজারা বলেছেন, ‘আমার মনে হয় আমি ভালো ব্যাটিং করছি। এটা এমন একটা দিন যখন সবকিছু পরিকল্পনামাফিক হয়। যখনই একটা আলগা বল পেয়েছি, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তবে সবকিছু মিলিয়ে খুব খুশি যেভাবে এগুলো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় রাহানের সঙ্গে জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা এমন একটা পর্যায়ে ছিলাম যখন রান দরকার ছিল। আর এটা শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের ব্যাপারই না, দলেরও। তাই আজিঙ্কার সঙ্গে জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।’

শাফিন / শাফিন

খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির

চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি