ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টিনার স্কালোনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ১০:৪২

ফিফা বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে ছিটকে পড়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লিওনেল স্কালোনি। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো বর্ষীয়ান কোচ রবার্তো মানচিনি। তালিকার বাকি দুইজন হলেন প্রিমিয়ার লিগের দুই ক্লাব ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির টমাস টুখেল।

গত নভেম্বরের শেষ সপ্তাহে ২০২১ সালের পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচনে সাতজনের তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। সেখান থেকে বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

স্কালোনির মতোই সেরার লড়াই থেকে ছিটকে পড়েছেন জার্মানি জাতীয় দলের কোচ হান্স ফ্লিক, টটেনহ্যাম হটস্পারের আন্তোনিও কন্তে ও অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমেওনে।

তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মানচিনি জাতীয় দলের একমাত্র কোচ। গত জুলাইয়ে তার কোচিংয়েই ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর শিরোপা ঘরে তোলে ইতালি। গত অক্টোবরের শুরু পর্যন্ত দলটি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়ে।

এদিকে টমাস টুখেলের অধীনে গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতে চেলসি। আর ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

আগামী ১৭ জানুয়ারি জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি