শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ পড়েছেন জাহানারা
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে আজ (শনিবার) দেশ ছাড়বে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম। মূলত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে মূল স্কোয়াডে রাখা হয়নি, তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন জাহানারা।
বোর্ড থেকে অনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জানা গেছে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন জাহানারা। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে কোচ, সতীর্থদের সঙ্গে যে বাজে আচরণ করেছেন, তারই খেরাসত দিতে হয়েছে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে জায়গা হারিয়ে।
যদিও জিম্বাবুয়েতে গিয়ে বেশ উজ্জ্বল ছিল জাহানারার পারফরম্যান্স। ছয় ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর মধ্যে ২ ম্যাচে নিয়েছিলেন ৩টি করে উইকেট।
এক নজরে আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত স্কোয়ার্ড-
নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ