ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শেষ ষোলোতে বার্সা-বিলবাও মুখোমুখি, রিয়ালের প্রতিপক্ষ এলচে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১১:৪২

স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে গতবারের দুই ফাইনালিস্ট বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও এবার লড়বে শেষ আটে জায়গা করে নিতে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এলচকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে অন্য দলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়ার খেলবে অ্যাটলেটিকো বালেয়ারেসের বিপক্ষে, রায়ো ভায়োকানো খেলবে জিরোনার বিপক্ষে। কাদিজের প্রতিপক্ষ স্পোর্টিং গিজন। লা লিগার চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল বেটিস, মায়োর্কা মুখোমুখি হবে এস্পানিওলের।

আগামী  ১৫ থেকে ১৯ জানুয়ারির মধ্যে ম্যাচগুলো হবে। সিঙ্গেল লেগ পদ্ধতিতে শেষ ষোলোর খেলা অনুষ্ঠিত হবে। 

স্প্যানিশ কোপা ডেল রে ইতিহাসে সর্বোচ্চ ৩১ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার জিতেছে অ্যাথলেটিক বিলবাও। আর রিয়াল মাদ্রিদ জিতেছে তৃতীয় সর্বোচ্চ ১৯ বার।

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে