ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

টস জিতলে ব্যাটিং না বোলিং? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ডোমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ৩:১২

টস জিতলে ব্যাটিং নাকি বোলিং? পিচ আর কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। সাধারণত ম্যাচের আগমুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়।

তবে বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো এবার আর রাখঢাক রাখলেন না। জানিয়ে দিলেন, কাল (রোববার) থেকে শুরু ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতলে বোলিংই নেবে তার দল।

আসলে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের পিচ সাধারণত সবুজই হয়ে থাকে। যেখানে পেসাররা বাড়তি সুবিধা পান। তাই গোপনীয় কোনো ব্যাপার নেই, টস জিতলে দুই দলই আগে বোলিং নিতে চাইবে মনে করেন ডোমিঙ্গো।

টাইগার হেড কোচ বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’

ডোমিঙ্গো মনে করেন, নিউজিল্যান্ডই এই টেস্টে বেশ চাপে থাকবে। হোম কন্ডিশনে লড়াইয়ে ফেরার তাড়নায় হয়তো দলে পরিবর্তনও আনবে তারা, আন্দাজ ডোমিঙ্গোর।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি