ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পাকিস্তান সফরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন ওয়ার্ন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৫:১১

১৯৯৪ সালে পাকিস্তান সফরে গিয়ে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিক সে সময় ওয়ার্নকে দেড় কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাবে রাজি হননি ওয়ার্ন। ঘটনার প্রায় আড়াই যুগ পর মুখ খুলেছেন অজি কিংবদন্তি।

সম্প্রতি ওয়ার্ন বলেন, ‘মালিক বলেছিল ভালো খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় ও বলে, আমরা হারতে পারব না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কী হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।’

করাচির সেই টেস্টে শেষ দিনে অস্ট্রেলিয়ার জেতার জন্য ৭ উইকেট দরকার ছিল। সেই সময় মালিকের প্রস্তাব ছিল স্টাম্পের বাইরে বল করতে হবে ওয়ার্নদের। বিনিময়ে প্রায় দেড় কোটি রুপি দেবেন তিনি। সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচত হন ওয়ার্ন। তবে ম্যাচটি জিততে পারেনি অস্ট্রেলিয়া। ইনজামাম উল হক ও মুশতাক আহমেদের শেষ উইকেট জুটিতে ১ উইকেটের জয় পায় পাকিস্তান।

ওয়ার্ন বলেন, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাকিস্তান দলের দিকে তাকিয়ে ছিলাম আমি। মালিক বসে ছিল কেমন একটা দৃষ্টিকটুভাবে। ওর মুখ যেন বলতে চাইছে, তুমি টাকাটা নিতে পারতে।’

সঙ্গে যোগ করেন ওয়ার্ন, ‘৩০ বছর আগে এটা নিয়ে কোনও কথা হয়নি। কখনও এটা সামনে আসেনি। মালিক যখন আমাকে প্রস্তাব দিয়েছিল আমি চমকে গিয়েছিলাম। আমি জানতাম না ওই ব্যাপারে কিছু।’

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি