করোনা ম্যাচ থেকে ছিটকে দিল মেসিকে
করোনা থেকে সেরে উঠেছেন আগেই। কিন্তু ধকলটা এখনও সামাল দিতে পারেননি। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের হয়ে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে তাই থাকছেন না তিনি। শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে আর্জেন্টাইন তারকার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতোমধ্যেই অবশ্য আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরেছেন মেসি। তবে লিওর বিপক্ষে না থাকার বিষয়ে পিএসজি বলেছে, ‘মেসি তার করোনা পরবর্তী বিধিনিষেধ মেনে চলবে আগামী কয়েক দিন।’
জানুয়ারির বিরতিতে করোনা পজিটিভ হন মেসি। একই সঙ্গে পিএসজির আনহেল ডি মারিয়া, দানিলো, ডোনারুম্মা ও কুয়ারজায়াও করোনা পজিটিভ হয়েছিলেন।
শনিবার সংবাদ সম্মেলনে এসে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো বলেছেন, ‘সঠিক দল নির্বাচন সবসময়ই কঠিন। করোনা হোক বা না হোক।’ পিএসজি অবশ্য কেবল মেসিকেই নয়, লিওর বিপক্ষে মাঠে পাবে না কোনো দর্শক। লিওর মাঠে যাওয়া তাদের সমর্থকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আগেই।
১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমাসে ফ্রেঞ্চ লিগের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিক মার্শেইঁয়ের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ