কাইয়েরগাঁও নদীতে পাথর উত্তোলনে অসহায় মানুষের বসতবাড়ি নদীগর্ভে বিলীনে পথে
অবাধে ড্রেজার মেশিন চালিয়ে নদীর পাড় কেটে পাথর উত্তোলন করছে একটি চক্র। এতে সাধারণ মানুষের বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার পথে। অসহায় মানুষ বাধা দিতে গেলে পড়তে হচ্ছে নানান হুমকিতে। এই চক্রের অনেকে সিনিয়র নেতাকর্মী ও এমপির নাম ব্যবহার করে এসব কাজের সাথে জড়িত।
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়েরগাঁও ধোপাজান চলতি নদীতে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই নদী থেকে ড্রেজার মেশিনে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে শত শত বসতবাড়ি বিলীন হওয়ার পথে। আর এসব অবৈধ কাজ ও ড্রেজার মেশিনের তাণ্ডব চালাচ্ছে কাইয়েরগাঁও গ্রামের কিছু অসাধু লোক।
নদীর পাড়ে অবস্থিত অধিকাংশ গরিব ও অসহায় মানুষের বসতবাড়ি। গ্রামের অসহায় মানুষ ভয়ে কিছু বলতে সাহস পায় না এই চক্রটির বিরুদ্ধে। আর প্রকাশ্যে দিবারাত্রি এই নদীর পাড় ভেঙে লাখ লাখ টাকা পকেটে নিচ্ছে গ্রামের কিছু কুচক্রী মহল। চক্রটি নদীর পাড়ের গরিবদের নয়-ছয় বুঝিয়ে জমি ক্রয় করে এবং এক প্রকার অপশক্তির দাপট খাটিয়ে জমির মধ্যে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন করে।
জানা যায়, চক্রটি সুনামগঞ্জ সদর থানার নাম ভাঙিয়ে নদীর পাড়ে ড্রেজিং করে আসছে। এদের মধ্যে কাইয়েরগাঁও গ্রামের এরশাদ মিয়া (৩৬), পিতা মতিউর রহমান, জাহাঙ্গীর আলম (৩৯) পিতা আজিজুল হক, শবিকুল ইসলাম (৫২) ও মাহবুব আলম উভয় পিতা মৃত ডা. লতিফ, মুসা মিয়া (৪৪), পিতা মৃত লুপা মিয়া, আনোয়ার হোসেন (৫০) পিতা. সৈয়দ আহমেদ গং মিলে ধোপাজান চলতি নদীতে তাদের বালু ও পাথর উত্তোলনের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমানের নির্দেশে ইব্রাহিমপুর ও সদরগড় সুরমা নদীর খালের মুখে পুলিশ চেকপোস্ট করায় তাদের উত্তোলনকৃত পাথর নৌকায় ভর্তি করে নিয়ে যেতে পারে না। তাই নদীর পাড়ে তাদের পাথর স্টক করে রাখছে।
তাদের এই অপকর্মের জন্য দিশাহারা অসহায় মানুষ। তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে এবং আইনের আশ্রয় নিতে গেলেও তারা নানান হুমকি-ধমকি দিয়ে থাকে অসহায় মানুদের। মোটকথা, এদের বিপক্ষে কথা বললেই ঝগড়াঝাটি এমনকি খুনাখুনির সম্ভবনা রয়েছে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied