ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১২:৪৩

মাউন্ট মঙ্গানুইয়ে যেমন খেলেছে বাংলাদেশ, ক্রাইস্টচার্চে দেখা গেলো ঠিক বিপরীত। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে যেখানে স্বাগতিকদের একবারের জন্যও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি টাইগাররা, সেখানে দ্বিতীয় ম্যাচে নিজেরাই খাবি খেয়েছে পুরো ম্যাচ জুড়ে।

যার ফলে হয়েছে যা হওয়ার তাই। ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৬ উইকেটে করা ৫২১ রান, দুই ইনিংসে ২০ উইকেট মিলিয়েও করতে পারেনি বাংলাদেশ। ফলে ক্রাইস্টচার্চে হারতে হয়েছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজ কিন্তু হারেনি বাংলাদেশ।

আগেই প্রথম ম্যাচ জিতে রাখায় ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজটি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান ১২টি পয়েন্ট পেয়েছে মুমিনুল হকের দল। আর এ কারণেই দ্বিতীয় ম্যাচ হারলেও, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে জয় পাওয়ায় নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল।

মঙ্গলবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার দল নিয়ে খুবই গর্বিত। প্রথম ম্যাচের ব্যাপারে আমি সত্যিই খুশি। তবে দ্বিতীয় ম্যাচটি হতাশাজনক ছিল। প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে খেলা মাইন্ডসেটের ওপর নির্ভর করে।’

এসময় সিরিজটি থেকে পাওয়া ইতিবাচক দিকের বিষয়ে মুমিনুল বলেন, ‘আমাদের বেশ কিছু ইতিবাচক বিষয় আছে। এবাদত দারুণ বোলিং করেছে এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে। যতক্ষণ সে (লিটন) ব্যাট করেছে, মনেই হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন।’

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি