ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মেসি একজন প্রতারক ও অসভ্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:৫৯

ক্যারিয়ারটা শুরু করেছিলেন লিভারপুলেই। ২০০৫-এর সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দলটিতে খেলেছেন। আন্দ্রে শেভচেঙ্কোর দুটি শট ঠেকিয়েছিলেন অতিরিক্ত সময়ে, পরে টাইব্রেকারেও ঠেকান দুটি শট। এরপর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত জারজি দুদেক খেলেছেন রিয়াল মাদ্রিদে।

ওই সময়টাতেই নিজেদের সেরা সময় কাটিয়েছে বার্সেলোনা ও লিওনেল মেসি। খুব কাছ থেকেই তাই আর্জেন্টাইন তারকাকে দেখেছেন দুদেক। ওই অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, মেসি নাকি মাঠে একজন প্রতারক ও অসভ্য। সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন দুদেক, সেখানেই লিখেছেন এসব কথা। 

রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক লিখেছেন, ‘মেসি একজন প্রতারক ও উসকানিদাতা। একই ব্যাপার বার্সেলোনা ও পেপ গার্দিওলার ক্ষেত্রেও। তারা আপনাকে উত্তেজিত করে ফেলবে এবং সেটা খুবই দক্ষতার সঙ্গেও করবে। এটা হোসে মরিনিও এবং পুরো দলকে কষ্ট দিয়েছে।’

মেসিকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে দুদেক লিখেছেন, ‘আমি মেসিকে অনেক অসভ্য জিনিস বলতে শুনেছি। পেপে ও রামোসকে সে এমন কিছু বলতো, আপনি মেসির মতো চুপচাপ থাকা একজন এসব বলতে পারে সেটা বিশ্বাসও করবেন না।’ এখন অবশ্য মেসি ও রামোস দুজনই পিএসজিতে সতীর্থ।

কেবল মেসিকে নিয়ে বলেই থামেননি। নিজের দলের খেলোয়াড়দের ব্যাপারেও লিখেছেন দুদেক। তিনি লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো দাম্ভিক কিন্তু সে পর্দার আড়ালে সাধারণ একজন। এটার ব্যাপারটা হচ্ছে মানুষ তাকে কীভাবে উপলব্ধি করে, কম বা বেশি। রাউলের মতো সেও আত্মকেন্দ্রিক, দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও জয়ী হতে চায়।’

শাফিন / শাফিন

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি

তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়

ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব