এল ক্লাসিকোতে কোনো ফেভারিট নেই
রিয়াল মাদ্রিদ আছে লা লিগার শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছেছে শেষ ষোলোতে। অন্যদিকে বার্সেলোনার দুর্দশা কাটেনি কোচ বদলেও। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া দলটি খেলবে ইউরোপা লিগে। এই দুই দল অবশ্য বুধবার রাতে মাঠে নামবে সুপার কাপের সেমিফাইনালে ম্যাচে। এর আগে কথা বলেছেন রিয়ালের তারকা মিডফিল্ডার টনি ক্রুস।
তিনি কী বলেছেন
খেলার মূল বিষয়
রিয়াল মাদ্রিদে আমার যে অভিজ্ঞতা, সবসময় এই ক্লাবটি জিততে চায়। কোন প্রতিযোগিতা অথবা কোথায় সেটা কোনো বিষয়ই না। সবসময় লক্ষ্য থাকে শিরোপা জেতা আর আমরা এবারও তৈরি। আমি এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই যে এখানে জিততে এসেছি।
বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা
আমরা হয়তো লিগে তাদের চেয়ে ভালো কিন্তু ক্লাসিকোতে কোনো ফেভারিট নেই। আজকের ম্যাচটা ফাইনাল আর যেকোনো কিছুই হতে পারে। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। এটা বলা কঠিন কী হবে।
কোম্যানের বার্সার সঙ্গে এই বার্সেলোনার পার্থক্য
জাভির অধীনের বার্সার খুব বেশি ম্যাচ আমি দেখিনি। আমার অন্য কাজ ছিল আর নিজেদের খেলা দেখেছি। কিন্তু আমি তাদের ভালোভাবেই চিনি, তাদের কিছু দ্বিধা থাকলেও এখনও উচ্চ মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমি বলতে পারবো না জাভি তাদের মধ্যে কী পরিবর্তন এনেছে।
মাদ্রিদের উন্নতি
মৌসুমের শুরুতে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি খুব ভালো না খেলেই। এখন আমাদের উন্নতি হয়েছে আর কঠিন ম্যাচগুলোতেও খুব ভালো করছি। জানুয়ারিতে সুপার কাপ ছাড়া কিছুই জেতার সুযোগ নেই। আমাদের এটা ধরে রাখতে হবে কারণ লিগে কাছাকাছি ব্যবধানের দল আছে। যদি ভাবি আমাদের কাজ শেষ, তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ