কোহলিকে আউট করেছেন, মুগ্ধও হয়েছেন
বিরাট কোহলি ও কাগিসো রাবাদার লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। কেপটাউন টেস্টের প্রথম দিনজুড়ে কোহলির বিপক্ষে দারুণ বোলিং করেন রাবাদা। ভারতীয় অধিনায়কও খেলছিলেন দুর্দান্তভাবে। শেষ পর্যন্ত ৭৯ রানে তাকে আউট করতে সক্ষম হন রাবাদা।
সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে বাইরের বলে আউট হওয়া কোহলিকে নিয়ে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল ভারতীয় ক্রিকেট মহলকে। অনেকে তো সিডনিতে শচীন টেন্ডুলকারের বিখ্যাত ২৪১ রানের ইনিংসের মতো কোহলিকেও কভার ড্রাইভ না খেলার পরামর্শ পর্যন্ত দিচ্ছিলেন।
তবে কেপটাউনে কোহলি ফের অফ স্টাম্পের বাইরের বলে আউট হলেও, তার আগে তার একের পর এক কভার ড্রাইভ মুগ্ধ করেছে সবাইকে। রাবাদার বিপক্ষে তিনটি বাউন্ডারিসহ ৫৫ বলে মোট ২৪ রান করেন কোহলি। প্রচুর বাইরের বল ছাড়তেও দেখা যায় তাকে।
উইকেট নিয়েও কোহলিতে মুগ্ধ রাবাদা সাংবাদিক সম্মলনে বলেছেন, ‘তার (কোহলি) বিপক্ষে ভালো লাইন ও লেন্থে ধারাবাহিকভাবে বল করার চেষ্টা করছিলাম। সে যেহেতু বাইরের বলে আউট হচ্ছিল, তাই তার বিপক্ষে বেশি করে বল আউট সুইং করানোর চেষ্টায় ছিলাম আমরা। তবে কোহলি ধৈর্য্য ধরে একের পর এক বাইরের বল ছেড়ে দেয়। সে সত্যিই দারুণ একটা ইনিংস খেলেছে। তাকে অনেক অভিনন্দন।’
যদিও এখনও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাবাদা। বলেছেন, ‘পারফেক্ট ডে খুব কমই হয়। আমার জন্য দিনটা ভালো ছিল এবং বেশ কয়েকটি উইকেট পেয়েছি। প্রতি ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখাটাই আমাদের প্রধান লক্ষ্য থাকে এবং এই ম্যাচেও তার থেকে ভিন্ন কিছুই করিনি। আমি যেভাবে বল করেছি তাতে আমি সন্তুষ্ট এবং আমাদের দিনটাই মন্দ কাটেনি।’
শাফিন / শাফিন
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট