ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন ওটিস গিবসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ১১:৪৫

টাইগার বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি নবায়ন করছেন না। আগামী ২০ জানুয়ারি বিসিবির সঙ্গে দুই বছর চুক্তি পূরণ হয়ে যাবে তার। তবে এ সময় পর্যন্ত পর্যন্ত পেস বোলিং কোচের হিসেবে থাকছেন গিবসন।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।এদিকে বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়ে ফেলেছেন এ ক্যারিবীয় কোচ। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে কোচিং করাবেন তিনি।

বুধবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মুলতান সুলতানস ঘোষণা দিয়েছে, আসন্ন পিএসএলে তাদের হয়ে সহকারী ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন গিবসন।

২০২০ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ডে ছিলেন পেস বোলিং কোচ হিসেবে।

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে