ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

এবার নেটফ্লিক্সে হাঙ্গামা বাধাতে আসছেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ১:৯

মাঠে পারফর্ম করে, মাঠের বাইরে নানা কাজ দিয়ে হাঙ্গামা বাধানোয় নেইমার অতুলনীয়। এবার সেই ‘হাঙ্গামার’ পরিধিটা আরেকটু বাড়াতে চলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে তার ডকু-সিরিজ ‘নেইমার: দ্য পারফেক্ট কেওস’। ডকু-সিরিজটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ডেভিড চার্লস রদ্রিগেজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সেই সিরিজের ট্রেলার। 

সেই ট্রেলারে ফুটবল মাঠে নেইমার কারিকুরি থাকবে, ব্রাজিলের ছোট্ট নেইমার থেকে তারকা বনে যাওয়ার কাহিনিও থাকবে, সেটা জানা ছিল আগে থেকেই। তার এই ডকুমেন্টারি সিরিজকে বাড়তি মাহাত্ম্য দিয়েছে পিএসজি সতীর্থ লিওনেল মেসি,  কিলিয়ান এমবাপে, ডেভিড বেকহ্যামসহ আরও অনেক তারকার নেইমারকে নিয়ে মূল্যায়ন। 

ট্রেলারটা শুরু থেকেই আগ্রহ বাড়িয়েছে দর্শকদের। দেখানো হয়েছে নেইমারের একটি পুরনো ভিডিও ক্লিপ। যেখানে ব্রাজিল তারকাকে জিজ্ঞেস করা হয়েছে, ফুটবলার হওয়ার ইচ্ছে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। নেইমারের দৃঢ়প্রতিজ্ঞ উত্তরে বোঝা গিয়েছে, ছোট্ট বেলা থেকেই নেইমার ফুটবলারই হতে চেয়েছিলেন।

এরপর এসেছে নেইমারকে মেসি-সুয়ারেজদের কথা। নিজেদের দৃষ্টিকোণ থেকে নেইমারকে বর্ণনা করেছেন তারা। এই ডকু সিরিজে উঠে এসেছে নেইমারের আমুদে রূপটাও। এছাড়াও আজকের দিনে তারকা বনতে গিয়ে যে সংগ্রাম করেছেন সেটা তো তুলে ধরা হয়েছেই! সেই প্রতিকূলতার নানা কাহিনি এবার জানতে পারবেন নেইমার ভক্তরা।

এতদিন নেইমার পায়ের জাদুতে দর্শক টেনেছেন স্টেডিয়ামে। এবার একই বিষয়টা ঘটতে যাচ্ছে নেটফ্লিক্সের ক্ষেত্রেও। নেইমারের জীবনীনির্ভর এই ডকু-সিরিজটি নেটফ্লিক্সের পর্দায় আসবে আগামী ২৫ জানুয়ারি। অর্থাৎ অপেক্ষাটা আর কেবল সপ্তাহদুয়েকের।

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে