ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিকল্প না থাকায় টিকে যাচ্ছেন ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ২:৫১

বাংলাদেশ দলের হেড কোচের চেয়ারটা রাসেল ডমিঙ্গোর জন্য অনেকদিন ধরেই নড়বড়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সেটা আরও বেশি জোরালো হয়। সম্প্রতি নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও কাটেনি ওই শঙ্কা। শোনা যাচ্ছিল, বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নাকি ফিরে আসতে চলেছেন চান্দিকা হাথুরুসিংহে।

তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, আপাতত নিজের দায়িত্বে টিকে যাচ্ছেন ডমিঙ্গো। কারণ হিসেবে জালাল বলেছেন হাতে বিকল্প কেউ না থাকা। 

সিলেটে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই। কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন নিশ্চয়ই মনে আছে, সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই ও হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাবো।’

সবকিছু নতুন করে সাজানোর কথা ছিল জানুয়ারিতে। এ নিয়ে জালাল ইউনুস, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। আমরা সবাই মিলে, শুধু ক্রিকেট অপারেশন্সই না, নির্বাচকের মত পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল এখন, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে... এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে... আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে