বিশ্বম্ভরপুরে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশের সন্ধান মিলেছে
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ধরেরপাড় গ্রামের মৃত সোরামনি বিশ্বাসের ছেলে সোনামনি বিশ্বাসের (৬৫) লাশের সন্ধান পাওয়া গেছে। গত শনিবার (১২ জুন) দুপুর ১২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোনামনি বিশ্বাসের ২ ছেলে, ২ মেয়েসহ তার স্ত্রী অবলা রানী বিশ্বাস আত্মীয়স্বজনদের নিয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালানোর পর গত রোববার সোনামনি বিশ্বাসকে না পেয়ে এলাকায় মাইকিং করানো হয় এবং তার বড় ছেলে রমাকান্ত বিশ্বাস নিকাটাত্মীয় ৬-৭ জনসহ নিখোঁজ বাবার সন্ধানে সিলেটের আম্বরখানা পর্যন্ত চষে বেড়ান।
খোঁজাখুজির একপর্যায়ে সোমবার (১৪ জুন) বিকেলসাড়ে ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মূল রাস্তার কিছু দূরে মেঠোপথের পাশে মুক্তাগাছের ঝোপের আড়ালে সোনামনির নাতি প্রদীপ বিশ্বাস (১৭) মৃত অবস্থায় সোনামনিকে দেখতে পায়। সোনামনির বড় ছেলে রমাকান্ত বিশ্বাস বিশ্বম্ভরপুর থানার ডিউটি অফিসারকে বিষয়টি অবগত করেন। বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করতে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নিয়ে আসে।
কর্তব্যরত ডিউটি অফিসার এসআই বাচ্চু জানান, ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই জাকির হোসেন (১) সমস্ত তথ্য দিতে পারবেন। বহুবার ফোন করেও এসআই জাকিরের সাড়া না পেয়ে সরেজমিন রাত প্রায় সাড়ে ১২টায় থানার অপারেটর আব্দুর রশিদের সহযোগিতায় মৃত ব্যক্তির তথ্যচিত্র সংগ্রহ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনামনির লাশ উদ্ধার ও থানায় নিয়ে আসতে বিলম্ব হওয়ায় ১৫ জুন সকালে মর্গে পাঠানোর জন্য মৃত ব্যক্তির লাশকে থানা হেফাজতে অপেক্ষমাণ রাখা হয়েছে।
উপস্থিত সোনামনির ছেলে রমাকান্ত বর্মণ জানান, আমাদের কারো ওপর কোনো সন্দেহ নাই। আমার বাবা একজন সহজ, সরল ও সাধারণ মানুষ ছিলেন।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা