ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আজ দেশে ফিরছেন মুমিনুলরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ১১:৫৯

নিউজিল্যান্ডে সফল মিশন শেষ করে আজ (শনিবার) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা বিকেলে।

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবে টাইগাররা।

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড থেকে দেশের ধরেছেন মুমিনুলরা।

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি