কাতার বিশ্বকাপ দেখবেন না তিনি
বড় কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে এ বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। তবে এশিয়ার এই বিশ্বকাপ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখানে এই আয়োজন হওয়া উচিত নয় বলে মনে করছেন এরিক ক্যাঁতোয়া । ফরাসি এই কিংবদন্তি কাতারকে এই আয়োজন করতে দেওয়ায় ফিফার কড়া সমালোচনা করলেন।
কাতারে ফুটবল স্টেডিয়াম তৈরি করতে গিয়ে শ্রমিকরা যে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন সেটি নেয়ে চর্চা চলছে গত কয়েক বছর ধরেই। এবার ক্যাঁতোয়া মুখ খুললেন। জানালেন এই বিশ্বকাপ তিনি দেখবেন না। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কী আগামী বিশ্বকাপ নিয়ে আমি ভাবছি না। আমার কাছে এটি প্রকৃত বিশ্বকাপ নয়।’
ক্যাঁতোয়া আরও বলেন, ‘দেখুন, কোনো দেশের ফুটবলের মানোন্নয়নে ও সেই দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সেই দেশকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়ার বিরোধী নই আমি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ১৯৯০তে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন হয়। কাতারে আমি সেরকম কোনো সম্ভাবনাই দেখছি না। সেখানে অর্থ ছাড়া কিছুই নেই। শুধু অর্থের জন্যই স্টেডিয়াম নির্মাণকর্মীদের সঙ্গে যেরকম ব্যবহার করা হল তা ভয়ঙ্কর। ব্যক্তিগতভাবে বলতে পারি, এই বিশ্বকাপ দেখব না আমি।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কাতারে বিশ্বকাপ মাঠ তৈরি করতে গিয়ে প্রায় সাড়ে ৬ হাজার বিদেশী শ্রমিক মারা গেছেন। যদিও দেশটির সরকার তা স্বীকার করেনি।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ