ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ধূমপান মানবদেহের জন্য ক্ষতিকর : সুনামগঞ্জ জেলা প্রশাসক


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৫:১২
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ধূমপান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যার যার অবস্থান থেকে সচেতন ও সোচ্চার হলে ধূমপান নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব। তামাকজাত দ্রব্যের অপব্যবহার আগের তুলনায় অনেক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কিছুদিন ক্ষমতাসীন থাকলে এটি আরো কমে আসবে। শুধু আইন করে নয়, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে ধূমপান নিয়ন্ত্রণে আনা যাবে। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে তামাকবিরোধী প্রচার-প্রচারনা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম ‍এবং সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন সহকারী কমিশনার সম্রাট হোসেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, ক্যাব সভাপতি আব্দুল আউয়াল, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, এসএম রেজাউল করিম, এনডিসি রিফাতুল হক। অনুষ্ঠান উপস্থাপন ক‌রেন সহকারী কমিশনার শিল্পী রানী মোদক।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা