ইংল্যান্ডে ফিরেই জাদু দেখালেন ব্রাজিলিয়ান কৌতিনিও
প্রিমিয়ার লিগ যখন ছাড়ছেন, তখনও লিগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ব্রাজিলিয়ান ফেলিপে কৌতিনিও। সেই কৌতিনিওই আবার বার্সেলোনায় একটা বড় সময় পার করেছেন নিজেকে হারিয়ে খুঁজতে খুঁজতে। অবশেষে তিনি ফিরেছেন ইংল্যান্ডে, সেটাও হয়েছে রাজার হালেই। ফিরেই দেখিয়েছেন জাদু, গোল করেছেন, করিয়েছেন। তাতেই তার দল অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের দারুণ এক ড্র-ই তুলে নিয়েছে।
ভাবতে পারেন ড্র আবার দারুণ হয় কী করে! হতেই পারে, দল শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লে তো বটেই। কৌতিনিওর দল যে দুই গোল করেছে, তার দুটোতেই ছিল তার অবদান। তাতেই ‘দারুণ’ ড্র-টা তুলে নিল অ্যাস্টন ভিলা।
নিজেদের মাঠে দলের শুরুটা হয়েছিল বেশ বাজে। শুরুতেই খেয়ে বসে গোল। অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভুলটা কাজে লাগান ব্রুনো। এরপর দ্বিতীয়ার্ধেও আরও এক গোল করে বসেন ব্রুনো ফের্নান্দেজ। তাতে মনে হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা দলটার জয় তুলে নিতে বোধ হয় সমস্যাই হবে না।
তখনই কৌতিনিও পথ আগলে দাঁড়ান ইউনাইটেডের জয়ের পথে। ৭৭ মিনিটে গোল করান সতীর্থ জ্যাকব রামসেকে দিয়ে। এর মিনিট সাতেক পর নিজেই নাম লেখান স্কোরশিটে। তাতেই ইউনাইটেডকে থমকে দিয়ে দারুণ এক ড্র তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা।
এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্র নিয়ে ইউনাইটেডের অর্জন ৩২ পয়েন্ট, আছে তালিকার সপ্তম অবস্থানে। আর সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে আছে অ্যাস্টন ভিলা।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ