চরফ্যাসনে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চরমানিকা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ১ নারী ৩ পুরুষকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আইচা থানার এসআই মো. রাসেল, এসআই মাসুম ও এসআই অমিত হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, চরমানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত চান মিয়ার ছেলে মো. হাসান (৩০), মো.আবুল বশারের ছেলে মো. রাব্বি ও মো. জিসান (২১) এবং হাসান হাওলাদারের স্ত্রী রিনা বেগমকে (২৫) চরমানিকা ৩নং ওয়ার্ডেরে রিনা বেগমের নিজ বাসা থেকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামিরা চরমানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
এ খবর নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে, যার নং ৩।
শাফিন / জামান
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার