ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাকিব থাকলে কাজ করা সহজ : সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ২:৪৪

জাতীয় দলের ব্যস্ততা আপাতত পাশে রেখে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিপিএলের দল ফরচুন বরিশালের কোচের দায়িত্ব নিয়েছেন। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের অধিনায়ক। সুজন জানালেন, যে দলে সাকিব আছেন, সে দলের হয়ে কাজ কর সহজ।

মিরপুরে প্রথম দিনের অনুশীলন শেষে সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’

এদিন অনুশীলনে সব ক্রিকেটরকে পায়নি বরিশাল। সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন না বিদেশি তারকারা। তবে হাতে এখনো সময় থাকায় এসব নিয়ে ভাবছেন না সুজন। ব্রাভো, গেইল, মুজিব উর রহমানদের দলে ভিড়িয়ে শিরোপায় চোখ রাখছেন সুজন।

নিজের দল নিয়ে বলছিলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট ভালো দল।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে। সত্যি বলতে টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা খেলা, আপনি বলতে পারবেন না কোনটা ভালো-খারাপ দল। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ্‌।’

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে