ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের সাড়ে ৭ কোটি মানুষ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:২

যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষকে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দেশটির ৩৩টি রাজ্যে এ সতর্কতা কার্যকর থাকবে। রোববার (১৬ জানুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কমপক্ষে ১১টি আবহাওয়া সতর্কতা ও পরামর্শ কার্যকর রয়েছে। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার এসব এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট।

জানা গেছে, আরকানসাস থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত তুষারপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে উত্তর ডাকোটা থেকে ওআইওয়াজুড়ে এক ফুটের বেশি বরফ জমে গেছে। শীতকালীন ঝড়টি দক্ষিণ-পূর্ব থেকে মধ্য-মিসিসিপি রাজ্যের দিকে ক্রমেই অগ্রসর হচ্ছে। রোববার থেকে এটি উত্তর-পূর্ব দিকে যাবে। একই সঙ্গে আরও তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশে তিন থেকে ছয় ইঞ্চি বরফ জমতে পারে। তাছাড়া আটলান্টায় গত চার বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখা যেতে পারে। টেনেসি, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া ও পশ্চিম ভার্জিনিয়ার পাহাড়ি এলাকায় ছয় থেকে ১৮ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নিউ ইংল্যান্ডের মধ্য দিয়ে উত্তর-পূর্বের অভ্যন্তরীণ অংশে ছয় থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হবে বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ উত্তর-পূর্বের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তবে সোমবারে দিকে এসব এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণাংশে বিশেষ করে টেক্সাস থেকে ক্যারোলিনা পর্যন্ত ধমকা হওয়া বয়ে যাবে। ফলে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যেতে পারে। এদিকে আবহাওয়াজনিত কারণে যুক্তরাষ্ট্রজুড়ে রোববার দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে ও সোমবার পর্যন্ত রাস্তা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

জামান / জামান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি