বিপিএল শুরুর আগেই করোনার হানা
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে শুরু করেছে দলগুলো। তার আগে চলছে করোনাভাইরাস পরীক্ষা। গতকাল (সোমবার) থেকে ধাপে ধাপে চলছে কোভিড টেস্ট প্রক্রিয়া। যেখানে সোমবারের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বেশ কয়েকজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবার করা পরীক্ষায় পজিটিভ এসেছেন ৩-৪ জন। তবে তারা সবাই ক্রিকেটার, সাপোর্ট স্টাফ নাকি টিম ম্যানেজমেন্টের সদস্য সেটি জানা যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়, ‘গতকাল থেকে আনুষ্ঠানিক পরীক্ষা শুরু হয়েছে। গতকাল খুবই সামান্য কয়েক পরীক্ষা করিয়েছিল। সেখানে ৩-৪ জনের পজিটিভের খবর আসেছে। আজ মঙ্গলবার সকালে প্রায় ৩টি দলের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আগামীকাল বাকিদের পরীক্ষা হবে।’
যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের হোটেলে ওঠার সুযোগ নেই। আপাতত দলের বাইরে থাকতে হচ্ছে। আক্রান্তদের ক্ষেত্রে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোন উপসর্গ না থাকলে ১০ দিন পর তারা সরাসরি যোগ দিতে পারবেন দলের সঙ্গে। এর মধ্যে তাদের আর কোনো পরীক্ষা হবে না। তবে নিজ উদ্যোগে ফ্রাঞ্চাইজি চাইলে পরীক্ষা করাতে পারবে।
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।
শাফিন / শাফিন
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট