ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকার জগ্ননাথপুর প্রতিনিধির সাথে অশোভন আচরণ


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ৮:১১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময় জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও আজকের আলো অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক আমিনুর রহমান জিলুর সাথে অশোভন আচরণ করেছেন। মঙ্গলবার (১৫ জুন) সকালে সাংবাদিক আমিনুর রহমান জিলু তার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী সেফুল আহমেদ নামে বকেয়া বিদ্যুৎ বিলের একটি কপি নিয়ে জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের কাছে গেলে তিনি তার সাথে অশোভন ‍আচরণ করেন।

বিলের কপিতে ১৮ হাজার টাকা বকেয়া থাকায় সাংবাদিক আমিনুর রহমান জিলু তাকে অনুরোধ করেন ৭ হাজার টাকা এখন জমা দিয়ে ‍এক মাসের সময় দিন। এক মাসের মধ্যেই আপনাদের বাকি টাকা পরিশোধ করা হবে। জবাবে প্রোকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, ‘এটা কি এতিমখানা নাকি যে আপনি চাইলেন আর আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ টাকা না আনতে না পারলে হবে না।  বেরিয়ে যান এখান থেকে। এ নিয়ে সাংবাদিক আমিনুর রহমান জিলু অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করলে তিনি আরো উত্তেজিত হয়ে বলেন, ‘বলছি না বেরিয়ে যেতে, এত কথা বলেন কেন?’ এসময় একই অফিসের আরেক স্টাফকে ডেকে বলেন, ‘একে বের করে দিন।’

উপায়ন্তর না দেখে সাংবাদিক আমিনুর রহমান জিলু সেখান থেকে চলে আসেন। ঘণ্টাখানেক পর সহকর্মী জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি আলী হোসেন খানকে নিয়ে আবার তার অফিসে গেলে প্রকৌশলী আজিজুল হক আজাদ তেলেবেগুনে জ্বলে ওঠেন ‍এবং কর্কশ কণ্ঠে বলেন, ‘একে তো বের করে দিয়েছি, আপনি নিয়ে আসছেন কেন?‘ এ সময় সেখানে আরেক প্রকৌশলী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে এ ব্যাপারে আলী হোসেন খান ও প্রকৌশলী হাবিব প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদকে অনুরোধ করলে তিনি রাজি হয়ে ৭ হাজার টাকা বিলের কপিতে লিখে দিয়ে ব্যাংকে জমা দিতে বলেন।

এ ব্যাপারে সাংবাদিক আমিনুর রহমান জিলু বলেন, ৭ হাজার টাকা জমা নিতে তিনি রাজিই যদি হলেন, তবে আমাকে এই অপমান কেন করলেন? তিনি আরো বলেন, প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের ব্যবহার অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির। একজন প্রকৌশলীর ব্যবহার এমন হতে পারে না।

বিদ্যুৎ বিভাগের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি যদি তার সাথে কোনো খারাপ আচরণ করে থাকি তবে তার অফিসের সিসি ক্যামেরায় নিশ্চয়ই সেটা রেকর্ড হয়ে আছে। আপনারা সেটা খুঁজে দেখতে পারেন। যদি তাতে আমরা কোনো দোষ ধরা পড়ে তবে আমার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিন।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা