ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিপিএলে বাড়ছে করোনা সংক্রমণ, যে কারণে চেপে যাচ্ছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৩:৩

১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিপিএলের দলগুলোর করোনা টেস্ট। ১৭ জানুয়ারি প্রাথমিক টেস্টেই দেখা গেছে, তিন থেকে চারজন ক্রিকেটার পজিটিভ। সেদিনই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শঙ্কা প্রকাশ করেছিলেন, দেশে হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমিত হতে পারে ক্রিকেটারদেরও।

ডাঃ দেবাশীষ চৌধুরীর অনুমান সত্য। আরও কজন ক্রিকেটার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তবে তাদের নাম, সংখ্যা কিংবা কোন দলের ক্রিকেটার, সে ব্যাপারে জানাতে অপারগতা প্রকাশ করেছেন দেবাশীষ।

আজ (বুধবার) দুপুরে সাথে আলাপে তিনি বলেন, ‘কতজন পজিটিভ, তারা কারা, কোন দলের এবং সংখ্যা কত- এসব জানানো আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না।’

কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রথম কথা বিপিএল ফ্র্যাঞ্চাইজি আসর। এখানে সবাই মোটা অংকের অর্থ দিয়ে ক্রিকেটার দলে নিয়েছেন। কারও করোনা পজিটিভ হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর চিন্তাই বেশি। তারা আবার এখানে ওখানে টেস্ট করাচ্ছে। আমরাও তাদের জানিয়ে দিয়েছি যদি তিনটি টেস্টের মধ্যে কারো অন্তত দুটি নেগেটিভ থাকে এবং কোনোরকম লক্ষণ দেখা না যায়, তাহলে আমরা তাকে খেলার অনুমতি দেব।’

তবে এর আগে ক্রিকেটারদের নাম, দলের নাম ও সংখ্যা গণমাধ্যমের সামনে না জানাতে বিসিবির কাছে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে কারণেই বিসিবি মুখে কুলুপ এঁটে আছে।

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি