রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু
রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম আর দুর্নীতি নিয়ে দৈনিক সকালের সময়সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমপিওভুক্তির নামে কোটি কোটি টাকা লোপাটের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে গত ১০-১২-২১ ইং তারিখে দুদক একটি তদন্তপত্র প্রেরণ করে মন্ত্রণালয়ে। ওই পত্রের পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটিতে আছেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) ও সহকারী পরিচালক। পত্রে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষে তদন্তের নির্দেশ প্রদান করেন আঞ্চলিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিওভুক্তি) নামে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। বিভাগের আট জেলায় গত এক বছরে আড়াই হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে ঘুষ লেনদেন হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা। শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এসব দুর্নীতি করেছেন বলেও অভিযোগ উঠে এসেছে বিভিন্ন পত্রিকায়।
তদন্তের বিষয়ে জানতে তদন্ত কমিটির সদস্য ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।
আঞ্চলিক শিক্ষা অফিস রাজশাহীর পরিচালক ড. মো. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ কে তাদের অফিসে না পাওয়ায় মুঠোফোনে চেষ্টা করা হয়। কিন্ত দুজনের কাউকেই ফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এর নানা অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদের নামে মিথ্যা মামলা করেন তারা। মামলার প্রতিবাদে ৩১ অক্টোবর-২১ ইং সালে তাদের বিরুদ্ধে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মানববন্ধন ও উক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়।
এদিকে, গত ১০ ডিসেম্বর-২১ ইং তারিখে উক্ত কর্মকর্তাদের নানা অনিয়ম ও হয়রানির প্রতিবাদে তাদের অপসারণ দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখাও সংবাদ সম্মেলন করে।
শাফিন / জামান
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন
সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২
পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস
চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল
শালিখায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied