ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অধিনায়কসহ ভারতের পাঁচ ক্রিকেটার করোনা আক্রান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১১:১৭

ওয়েস্ট ইন্ডিজে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারত অংশ নিয়েছে ইয়াশ ডুলের নেতৃত্বে। তবে তিনিসহ ভারত অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

অধিনায়ক ইয়াশ ডুল, তার সহকারি শেখ রাশেদ ও ব্যাটার আরাধায়া ইয়াদব, ভাসু ভাটস, মানব পারাখা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তারা। তারা কেউই খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে। শেষ অবধি একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে ভারতকে। 

বিসিসিআই জানিয়েছে, ‘গতকাল তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছে। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’

পরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বিসিসিআই পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কোচিং স্টাফ ও ম্যানেজম্যান্টের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। খেলোয়াড়রা আইসোলেশনেই থাকবে কিন্তু তারা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে।’

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সামনে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে ১৩৩ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। ১৭৪ রানের বড় জয় পায় ভারত।

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি