ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জীবন বীমার এমডিসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:১৫

প্রশ্নফাঁসের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে জীবন বীমা করপোরেশনের (জেবিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক ও সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মােহাম্মদ নুর আলম সিদ্দিকী। এ তথ্য জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়ােগ পরীক্ষায় জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযােগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে কমিশন।

মামলার এজহারে বলা হয়, আসামিরা নিয়ােগ পরীক্ষার এমসিকিউ প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে অভিনব প্রন্থার মাধ্যমে প্রশ্ন কর্তাদের প্রস্তুত করা প্রশ্ন ও তার সঠিক উত্তর নিজের মতাে করে প্রশ্নপত্রের মধ্যে সাজিয়ে তা ছাপিয়ে দেন। পরবর্তীতে তা চাকরি প্রার্থীদের সরবরাহ করেন আসামিরা।

গত বছরের ১৩ সেপ্টেম্বর জীবন বীমা করপোরেশনে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়।

জানা যায়, অভিযানকালে দুদক টিম পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ বেশকিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া অভিযোগের বিষয়ে রেকর্ড করা হয় এমডি ও পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও সংগ্রহ করে তারা। নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে অন্তত ৪০ কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে।

শাফিন / শাফিন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়