ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাহি স্বামীকে বাহুবলীর সঙ্গে তুলনা করলেন


মেহেদী হাসান photo মেহেদী হাসান
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:৪৩

সংস্কৃত শব্দ বাহুবলী। এর বাংলা অর্থ হলো যার বাহু শক্তিশালী। এই শব্দটা অনেক বেশি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছে ভারতের তেলেগু সিনেমা ‘বাহুবলী’র সুবাদে। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই খণ্ডে। দুটো সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। আর বিশ্বজুড়ে সিনেমা দুটির আয় হয়েছিল প্রায় আড়াই হাজার কোটি রুপি!

বাহুবলী রূপে সিনেমার পর্দায় বাজিমাৎ করেছেন তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস। সেই বাহুবলীর সঙ্গে নিজের স্বামী রাকিব সরকারের তুলনা করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার এ নায়িকা ফেসবুকে পোস্ট করে প্রকাশ্যেই এমন মন্তব্য করেছেন।

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ সিনেমার একটি দৃশ্যের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘তুমিই আমার বাহুবলী। আলহামদুলিল্লাহ, তুমি থাকতে কেউ কোনোদিন আমাকে অসম্মান করতে পারবে না। বটবৃক্ষের মত এভাবেই মাথার ওপরে থেকো।’

মাহির এই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘ইনশাআল্লাহ জান আমার’।

বলে রাখা প্রয়োজন, মাহি ও রাকিব বিয়ে করেছেন গত বছরের ১৩ সেপ্টেম্বর। ওই বছরের মে মাসে দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। রাকিবকে বিয়ের পর কিছুদিন আগে তিনি স্বামীর পদবী ‘সরকার’ও নিজের সঙ্গে যুক্ত করেছেন। এখন তার নাম মাহিয়া সরকার মাহি।

বিয়ের পর স্বামীকে নিয়ে সুখেই কাটছে মাহির দিন। গত বছরের শেষ দিকে মক্কায় গিয়ে ওমরাহ করেছেন। গ্ল্যামারাস মাহি নিজের গায়ে জড়িয়ে নিয়েছেন বোরকা-হিজাব। এখন নিয়মিত তাকে বোরকা পরিহিত অবস্থায় দেখা যায়। এ নিয়ে আবার অনেকের মনে প্রশ্ন, মাহি কি সিনেমা ছেড়ে দিচ্ছেন? উত্তরটা সময়ই বলে দেবে।

শাফিন / শাফিন

তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন

চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক

আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত

ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত

‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’

নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল