শিরোপার খরা ঘোচাতে তারকাদের দলে ভিড়িয়েছে বরিশাল
আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল। তাই শেষ মূহুর্তের অনুশীলননে ব্যাস্ত সাকিবের বরিশাল ফরচুন। এবারের বিপিএলের অষ্টম আসরের শিরোপার অন্যতম বড় দাবিদার এ দলটি। বরিশালের সমর্থকদের বিপিএল শিরোপার খরা ঘোচাতে এবার দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো কয়েকজন ক্রিকেটার।
ড্রাফটের আগেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করেছিল বরিশাল ফরচুন। দলটিতে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন, আফগানিস্তানের মুজিব উর রহমান, শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো,ম্যাককয় ও আলজারি জোসেফ, এবং শ্রীলন্কান ডিকওয়েলা।
প্লেয়ার্স ড্রাফটে দলটি নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানের মত জাতীয় দলের তারকাদের দলে ভিড়িয়েছে। এছাড়াও বরিশালে দলে রয়েছেন মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।
প্লেয়ার্স ড্রাফটে ফরচুন বরিশাল ছিল সবচেয়ে খরুচে দল। শুধু ড্রাফটে খেলোয়াড় কিনতেই দলটি খরচ করেছে ৪ কোটি ২৮ লাখ টাকা। দলটির কোচিং প্যানেলে দেখা যাবে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমকে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে বিপিএল যাত্রা শুরু করবে ফরচুন বরিশাল।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied