ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কাস্টমস ও বন্ড সংক্রান্ত নীতি সহজ করার অনুরোধ পোশাক মালিকদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১২:১৮

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কাষ্টমস ও বন্ড সংক্রান্ত নীতি সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে। সংগঠনটি বন্ড লাইসেন্সের এইচএস কোডের সাথে নতুন কাঁচামাল ও অন্যান্য সংশ্লিষ্ট উপকরণগুলো অন্তর্ভূক্তকরণের মতো প্রক্রিয়াগুলো আরও সহজ করার দাবি জানিয়েছে।  

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

সভায় বিজিএমইএ সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও মো. নাসিরউদ্দিন, বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। শিল্প খাতের জন্য একদিকে রয়েছে অনেক চ্যালেঞ্জ আর অন্যদিকে রয়েছে রফতানি বৃদ্ধির বিশাল সুযোগ।

তিনি বলেন, বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা বিরাজ করে এবং এর মধ্যেই ব্যবসার সুযোগগুলো কাজে লাগাতে হয়। তিনি বৈশ্বিক বাজারে পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য এ শিল্পের জন্য ব্যবসায়িক পদ্ধতি সহজতর করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতা কামনা করেন। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিজিএমইএ নেতৃবৃন্দকে সভায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সভায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বিজিএমইএ নেতৃবৃন্দে সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।

পোশাক রপ্তানিকারকরা কাষ্টমস, বন্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ক যে ইস্যুগুলো মোকাবেলা করছেন, কমিটি সেগুলো চিহ্নিত করবে এবং সমাধানে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে। সূত্র : বাসস।  

জামান / জামান

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

ঈদ বোনাস পরিশোধ করেছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

জ্বালানি তেলে সব রেশনিং প্রত্যাহার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে বাজারে মুরগির দাম চড়া

সোনার দাম আরও কমলো

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৯ দিনেই এলো দেড় বিলিয়ন ডলার

৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই : প্রতিমন্ত্রী