স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে বাণিজ্যমেলা
রাজধানীর পূর্বাচলে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এরই মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম নিয়ন্ত্রণসহ পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাণিজ্যমেলা চালু থাকবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধিনিষেধে বাণিজ্যমেলা বন্ধের বিষয়ে তো কিছু বলা নেই। আমরা গতকাল বৃহস্পতিবার থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত শুরু করেছি। গতকাল ১১ জনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। আজকেও ম্যাজিস্ট্রেট অভিযান শুরু করবেন। মাস্ক খোলা পেলেই জরিমানা করছি।
ইপিবির সচিব বলেন, বিধিনিষেধে এ বিষয়ে যেভাবে আছে আমরা সেভাবে অনুসরণ করবো। সরকারি নির্দেশনা আমরা মেনে চলবো।
শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় বলা হয়, বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
জামান / জামান
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ