ভারতকে হেসেখেলেই হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
২৮৭ রানের পুঁজি। দক্ষিণ আফ্রিকার সামনে লড়াকু পুঁজিই তৈরি করেছিল ভারত। কিন্তু এই ২৮৭ রানও জয়ের জন্য যথেষ্ট হলো না। বরং, ভারতের ছুঁড়ে দেয়া এই চ্যালেঞ্জ হেসেখেলেই পার হয়ে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো প্রোটিয়ারা। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় করে নিলো তারা।
প্রথম ম্যাচে ভারতকে ৩১ রানে হারিয়েছিল টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ম্যাচে আজ পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। লোকেশ রাহুল করেন ৫৫ রান এবং রিশাভ পান্ত করেন ৮৫ রান।
জবাব দিতে নেমে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। ওপেনার কুইন্টন ডি কক শুরু থেকেই ঝড় তোলেন। ৬৬ বল খেলে ৭৮ রান করে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মারও মারেন তিনি।
আরেক ওপেনার জানেমান মালান ১০৮ বল খেলে করেন ৯১ রান। জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩৫ রান।
শেষ দিকে এইডেন রামক্রাম ৩৭ এবং রাশি ফন ডার ডুসেন অপরাজিত থাকেন ৩৭ রানে। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ