ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪৪.১৯%


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ১১:৩৮

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ওই রোগী মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে আইসিইউতে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের একজন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।

এদিকে গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯১ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। করোনা ধরা পড়েছে ৩৯ জনের। একই দিনে রামেক ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা ধরা পড়েছে। এই দিন করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪৪ দশমিক ১৯ এবং নাটোরে ৫ দশমিক ৮৮ শতাংশ।

জামান / জামান

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম

আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন

সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল

শালিখায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত