ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বালাকান্দা বাজারে জলাবদ্ধতা


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫৭
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারের রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পোহাতে হয়। আর একটু ভারি বর্ষণ হলে রাস্তার পাশের দোকানপাটগুলোতে পানি ঢুকে পড়ে। এতে প্রতিনিয়তই ক্ষতির মুখে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা।
 
সরেজমিন দেখা যায়, বালাকান্দা বাজারের রাস্তা, কাঁচাবাজার, মাছবাজার ও প্রধান রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। বিশেষ করে মাছবাজার ও প্রথম গলি/প্রধান গলি থেকে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার জন্য কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের মধ্যে পানি জমে থাকে। ফলে রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। এতে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষজন দুর্ভোগে পড়ছেন।
 
এ বিষয়ে বালাকান্দা বাজারের ব্যবসায়ী মো. আলাউর রাহমান (সাবেক ইউপি সদস্য) বলেন, রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যায়। আমাদের বালাকান্দা বাজারে বৃষ্টির মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই।
 
বালাকান্দা বাজার কমিটির সভাপতি মো আবু হানিফা বলেন, রাস্তার পানি যেদিকে বেড় হবে সেদিকের জমি অনেক উঁচু করে ফেলায় বাজারের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও রাস্তা মাটি ভরাট করে উঁচু করলে এ সমস্যার সমাধান হবে।
 
এ বিষয়ে বালাকান্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. সাইদুর রহমান সুহেল বলেন, এ রাস্তাগুলো ও ড্রেনের কাজ করানোর জন্য আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। এ রাস্তা ও ড্রেনের দ্রুত সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছি।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা