ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অদক্ষতার অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগে বাধ্য করা যাবে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১২:৫৩

প্রমাণিত অভিযোগ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। এছাড়া অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা পদত্যাগে বাধ্য না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নি‌র্দেশনা জা‌রি ক‌রে‌ বিষয়টি স্পষ্ট করেছে।  

এর আগে গত বৃহস্প‌তিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি নি‌র্দেশনা জা‌রি ক‌রে‌ দেশের বেসরকারি ব্যাংকের কর্মীদের চাকরির শুরুর বেতন কাঠামো বেঁধে দেয়। অ্যাসিস্টেন্ট অফিসার বা ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার বা ট্রেইনি অ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা তা যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন হবে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে এ ধরনের ব্যাংক কর্মকর্তাদের শুরুর মূল বেতনসহ ন্যূনতম মোট বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা। পাশাপাশি নির্ধা‌রিত লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।

ওই নির্দেশনার সার্বিকভাবে বিশ্লেষণ না করে কোনো কোনো পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো এ নির্দেশনায় তা স্পষ্ট করা হয়েছে।

এতে বলা হয়েছে, সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এবং উক্ত সার্কুলারের নির্দেশনা স্পষ্ট করার লক্ষ্যে এ মর্মে জানানো যাচ্ছে যে, অদক্ষতার কারণে চাকরিচ্যুত করা যাবে না বা অদক্ষদের পদোন্নতি দিতে হবে এ ধরনের নির্দেশনা সার্কুলারের কোথাও বলা হয়নি। সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা ও বিধিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধও আরোপ করা হয়নি।

তবে শুধুমাত্র আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনোরূপ প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জামান / জামান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়