আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে রংপুরে সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুরের কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য রাখেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জুয়েল আহামেদ।
সেমিনারে বলা হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কাস্টম অধিক রাজস্ব আদায় করে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুর বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে রংপুর কমিশনারেটের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। এর ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরেও এ কমিশনারেটের কাস্টম থেকে রাজস্ব প্রবৃদ্ধির হার শতকরা ২২ দশমিক ৮৯ শতাংশ।
রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন হিলি, বাংলাবান্ধা, বুড়িমারী ও সোনাহাট বন্দরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালিত হচ্ছে।
শাফিন / জামান
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা