ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভারতকে অনেক কিছু দিতে এসেছেন দ্রাবিড়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১:৯

ভারতের জাতীয় দলের কোচ হিসেবে এসেছেন মাসকয়েক হয়েছে। তবে এসেই প্রথম সিরিজে হারের ফলে রাহুল দ্রাবিড় কিছুটা ব্যাকফুটেই আছেন এখন, পড়ছেন নানা প্রশ্নের মুখে। তবে এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে পাশেই পাচ্ছেন দ্রাবিড়। জানালেন, ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিতেই এসেছেন তিনি। তবে সেজন্য কোচিং নয়, তাকে গুরুত্ব দিতে হবে ম্যান ম্যানেজমেন্টে, জানালেন ওয়ার্ন। 

সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, ‘রাহুল দারুণ এক ক্রিকেটার ছিল। ভারতকে অনেক কিছু দিতেই এসেছে সে। রাহুল এই দলটার মধ্যে ও একটা ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে আসবে। পাশাপাশি আমার মনে হচ্ছে, তার কোচ হয়ে আসাটা দলকে কৌশলগত দিক দিয়েও দলকে সমৃদ্ধ করবে।’

তবে ভারতীয় দলে বর্তমানে কী করা উচিত দ্রাবিড়ের, সেটাও বাতলে দিলেন ওয়ার্ন। জানালেন, দলটির কোচ নয়, ম্যান ম্যানেজারের ভূমিকা পালন করা উচিত দ্রাবিড়ের। শুধু ভারতীয় এই কোচেরই নয়, সারা দুনিয়ার কোচেদেরই ভূমিকা বদলে ফেলা উচিত, মনে করেন ওয়ার্ন। 

কারণ হিসেবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোচ কথাটায় আমার আপত্তি আছে। ঘরোয়া ক্রিকেটে কোচের অবশ্যই অনেক গুরুত্ব আছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোচ নয়, ম্যানেজার বলা উচিত।’ 

কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ওয়ার্ন। সাবেক এই লেগস্পিনার বলেছেন, ‘ছোটদের ক্ষেত্রে নানা পরামর্শ দেওয়া যায়। বয়সভিত্তিক ক্রিকেটে, প্রথম শ্রেণির ক্রিকেটে টেকনিক্যাল কোচিং দরকার। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোচিংটা মূলত রণনীতি সংক্রান্ত এবং মানসিক কাঠিন্য বাড়ানোর। যেটা প্রথাগত কোচেদের কাজ নয়।’

শাফিন / শাফিন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ