পাওয়েলের তাণ্ডবে ইংল্যান্ডকে হারাল উইন্ডিজ
‘যা কিছু হয়েছে সব মাঝ ব্যাট থেকে হয়েছে’- কথাগুলো রভম্যান পাওয়েলের। এ থেকেই আঁচ পাওয়া যায় ম্যাচে ইংল্যান্ডের ওপর দিয়ে কী ঝড়টাই না গেছে। তার প্রলয়নাচন রূপ নিয়েছে সেঞ্চুরিতে, তাতে ইংলিশ বোলারদের হতাশাটা দীর্ঘই হয়েছে কেবল। তাতেই শেষ টি-টোয়েন্টিতে ২০ রানের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টস ভাগ্য ইংল্যান্ডেরই পক্ষ নিয়েছিল। দলীয় ১১ রানে যখন ফিরলেন উইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং, তখন মনে হচ্ছিল, অধিনায়ক মইন আলি বুঝি ঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন।
তবে এরপরই শুরু ক্যারিবীয় ঝড়ের। তিনে নামা নিকলাস পুরান প্রতি আক্রমণে দলকে ফেরান কক্ষপথে। আরেক ওপেনার শেই হোপও ফেরেন অল্পেতেই। এরপরই শুরু পাওয়েল ঝড়ের। ১০ ছক্কায় ৫৩ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সঙ্গে পুরান করেন ৪৩ বলে ৭০। দুয়ের তাণ্ডবে উইন্ডিজ ইংলিশদের বিপক্ষে তাদের রেকর্ড সংগ্রহ গড়ে বসে, তাতে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৫ রানের।
জবাবে ইংলিশর ওপেনার টম ব্যান্টনের ৩৯ বলে ৭৩, আর ওপেনার ফিল সল্টের ২৪ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে লড়াই চালিয়েছিল বেশ। কিন্তু দলের বাকি সবার ব্যর্থতায় জয়টা আর তুলে নিতে পারেনি দলটি। তাতে দলটির ইনিংস শেষ হয় ২০৪ রান তুলে।
এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দলটি। আগামী শনি ও রোববার সিরিজের শেষ দুই ম্যাচে মাঠে নামবে দুই দল।
শাফিন / শাফিন
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট