ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভারতের অধিনায়ক হতে চান মোহাম্মদ শামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ২:৫৫

বিরাট কোহলি শেষমেশ টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন, এরপর থেকেই শুরু হয়েছে নানান গুঞ্জনের। কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক, এ নিয়ে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিসিআই। দলটির টেস্ট অধিনায়ক হওয়ার ক্ষেত্রে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা আর সহ-অধিনায়ক লোকেশ রাহুল এগিয়ে আছেন, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।

তবে এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। জানালেন, দায়িত্ব পেলে সেটা পালনে প্রস্তুত তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে এ নিয়ে আমি এখনো ভাবছি না। সব ধরনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি আমি। ভারতীয় দলের অধিনায়ক হওয়াটা ক্যা না চায়! তবে আমি দলে যে কোনো ভূমিকা নিয়ে হলেও অবদান রাখোতে চাই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ১৪ উইকেট নিয়েছেন তিনি, এর চেয়ে বেশি উইকেট এই সিরিজে পাননি কোনো ভারতীয়। 

তবে শুধু টেস্ট নয়, সব ধরনের ফরম্যাটেই ছাপ রাখতে প্রস্তুত তিনি, জানালেন শামি। জানিয়েছেন, ‘আমি সব ফরম্যাটেই দলে ডাক পাওয়ার নিজেকে প্রস্তুত রেখেছি। যদি ডাক আসে, তাহলে নিজের সেরাটাই ঢেলে দিতে চেষ্টা করব।’ তবে শামির সে কথা শোনেননি ভারতীয় নির্বাচক মণ্ডলী। তাকে ছাড়াই ঘোষিত হয়েছে উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল।

শাফিন / শাফিন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ