ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনায় না থেকেও ‘হাজির’ মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ বিকাল ৫:৪৩

পুরো দল ব্যস্ত অনুশীলনে। লিওনেল মেসি আছেন ‍ছুটিতে। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে নেই তিনি। কোপা আমেরিকা জয়ের পর থেকে তাকে বেশি স্বাচ্ছন্দ্য লাগছিল এখানেই। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে ভালোভাবে মানিয়ে নিতে পারেননি।

তবে জাতীয় দলে আসলেই ফুরফুরে এক মেসিকে দেখা গেছে। আর্জেন্টিনা দলটা কতটা উপভোগ করেন, সেটাই যেন আরেকবার জানান দিলেন মেসি। দলে না থাকলেও সবার জন্য শুভ কামনা জানিয়েছেন ২৮ বছর পর আলবিসেলেস্তেদের আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার কারিগর।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। সেখানে নিজের উপস্থিতির জানান দেন মেসিও।

এক ব্রডকাস্টার কোম্পানি ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করছিল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে। সেখানেই হঠাৎ ভেসে উঠে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে করা মেসির মন্তব্য। তিনি লিখেছেন, ‘সবার জন্য শুভ কামনা।’

পরে মেসিকে নিয়ে স্ক্যালোনি বলেন, ‘তাকে আমাদের সঙ্গে পাওয়াটা হতো দারুণ ব্যাপার। কিন্তু সে ভাইরাসের অনেক কঠিন ধাপ অতিক্রম করেছে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি তাকে এবার ডাকব না। সে অনেকদিন খেলার বাইরে ছিল আর করোনা তাকে অনেক আঘাত করেছে। তাই আমাকে ওই সিদ্ধান্তটা নিতে হয়েছে।’

গত বছরের শেষদিকে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় আসেন মেসি। এরপর আক্রান্ত হন করোনায়। পরে ফ্রান্সে ফিরে গেলেও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মেসিকে শেষ অবধি এবারের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য বিবেচনায় রাখেননি আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি।

শাফিন / শাফিন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ