ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঘরের মাঠে ৬ উইকেটে হারলোচট্টগ্রাম চ্যালেঞ্জার্স


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৮-১-২০২২ বিকাল ৫:৫০

প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের নবম ম্যাচে আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। উক্ত ম্যাচে ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা পর্বে হারের প্রতিশোধ নিল খুলনা টাইগার্স।

সাগরিকায় আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে  আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টপ-অর্ডার ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।চট্টগ্রামের হয়ে আফিফ,উইল জ্যাক ও নাঈম ব্যাতিত অন্য কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান!

নিজেদের হোম গ্রাউন্ডে ব্যাটিং ব্যর্থতার দিনে ১৪৩ রানের পূঁজি জড়ো করতেই থামে মিরাজ বাহিনী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। এছাড়া ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকের ব্যাটে চড়ে আসে ২৮ রান।

খুলনার হয়ে বল হাতে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট তুলে নেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া কামরুল রাব্বি, নাবিল সামাদ,মাহাদী, প্রসান্ন ও ফরহাদ রেজার শিকার একটি করে উইকেট।

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ক্যারিবিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচারের দারুণ অর্ধশতক ও অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। খুলনার হয়ে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৫৮ রান আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মুশফিক খেলেন ৩০ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস।

চট্টগ্রামের হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজের শিকার ২ উইকেট। এছাড়া নাসুম ও শরিফুলের শিকার একটি করে উইকেট।

জামান / জামান

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড